২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টাকে বৃহস্পতিবার স্মারকলিপি দেবে চারদল

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও অসুস্থ তারেক রহমানকে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি পুনরায় দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। একই দাবিতে চার দলের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও অসুস্থ তারেক রহমানকে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি পুনরায় দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। একই দাবিতে চার দলের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে। বুধবার সন্ধ্যায় যুব দলের প্রতীক অনশন কর্মসূচিতে দেলোয়ার বলেন, "কাল বিলম্ব না করে খালেদা জিয়াকে মুক্তি দিন। যতদিন তার মুক্তি না হবে, ততদিন আমাদের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি চলবে। আগামীকালও (বৃহস্পতিবার) চার দলের ঘোষিত কর্মসূচি হবে শান্তিপূর্ণ।'' তিনি আরো বলেন, "বিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করলে সেই নির্বাচন জনগণ মেনে নেবে না। সঙ্কট নিরসনে নেত্রীকে মুক্তি দিয়ে সবার আগে সংসদ নির্বাচন দিন। জরুরি অবস্থা প্রত্যাহার করুন।" জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে যুব দলের কেন্দ্রীয় কমিটি বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত প্রতীক অনশন কর্মসূচি পালন করে। সন্ধ্যায় খোন্দকার দেলোয়ার ফলের রস খাইয়ে যবুদল নেতা-কর্মীদের অনশন ভাঙান। অন্যান্যের মধ্যে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন কর্মসূচিতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২১২৩ ঘ.