২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা পপলু জয়ী

গোলাপগঞ্জ পৌরসভার বেসরকারি ফলাফলে বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পপলু জয়ী হয়েছেন। তিনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

সিলেট, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাপগঞ্জ পৌরসভার বেসরকারি ফলাফলে বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পপলু জয়ী হয়েছেন। তিনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৯টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় ৫ হাজার ৪২১ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৪৭৫ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, ১৫ হাজার ৭১০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৪ হাজার ১৩২ জন। ভোট প্রদানের হার ৮৯ দশমিক ৯৬ শতাংশ। নির্বাচিত ৯ কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে আব্দুল জহির, ২ নম্বর ওয়ার্ডে আব্দুল কাদির, ৩ নম্বরে ইউসুফ আলী, ৪ নম্বরে গোলাম মোস্তফা মুসা, ৫ নম্বরে রুহিনআহমদ খান, ৬ নম্বরে মো. আলাউদ্দিন, ৭ নম্বরে হেলালুজ্জামান, ৮ নম্বরে ফারুক আলী এবং ৯ নম্বরে নজরুল ইসলাম। সংরক্ষিত ওয়ার্ড ১, ২ ও ৩ -এ সুফিয়া বেগম, ৪, ৫ ও ৬ -এ মেহেরুন বেগম এবং ৭, ৮ ও ৯ -এ মনোয়ারা ফেরদৌস। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। গোলাপগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে এবার ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমআই/এমএইচবি/২৩১৯ ঘ.