২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া ভবানীপুর গ্রামে শনিবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে বাজারপাড়া ভবানীপুর গ্রামের বাবলু মিয়ার মেয়ে লাভলী (৭), চান মিয়ার মেয়ে রিমা (১০) ও সুন্দরগঞ্জ পৌর এলাকার খালেক মিস্ত্রির মেয়ে খাতিজা (৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

গাইবান্ধা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া ভবানীপুর গ্রামে শনিবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে বাজারপাড়া ভবানীপুর গ্রামের বাবলু মিয়ার মেয়ে লাভলী (৭), চান মিয়ার মেয়ে রিমা (১০) ও সুন্দরগঞ্জ পৌর এলাকার খালেক মিস্ত্রির মেয়ে খাতিজা (৮)। বাজারপাড়া রামজীবন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, নানার বাড়িতে বেড়াতে এসেছিল খাতিজা। শনিবার দুপুরে সে লাভলী ও রিমাকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে পুকুর থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে গ্রামবাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২৪৫ ঘ.