২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক মামলায় সাভারের দু'জনের ৩৮ বছর করে কারাদণ্ড

মদ ও ফেনসিডিল উদ্ধার মামলায় বৃহস্পতিবার দুই মাদক ব্যবসায়ীকে ৩৮ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসেনে আরা বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদ ও ফেনসিডিল উদ্ধার মামলায় বৃহস্পতিবার দুই মাদক ব্যবসায়ীকে ৩৮ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসেনে আরা বেগম। কারাদণ্ড পাওয়া আসামিরা হচ্ছেন সাভারের বরদেশী গ্রামের লাল মিয়া মিস্ত্রী ও আজাদ মিয়া। এদের মধ্যে আজাদ মিয়া পলাতক। মামলার অভিযোগে বলা হয়, ২০০২ সালের ২ মে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বরদেশী গ্রামে অভিযান চালিয়ে আসামিদের গুদাম থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এবং দেশি-বিদেশি মদ ও উদ্ধার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/২১৪৩ ঘ.