২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসির খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে রোববার

ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) ছবিসহ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৭ জুলাই। ঢাকা মহানগরীর বাদ পড়া ভোটাররা তার পরদিন থেকে ১৫ দিন নিবন্ধনের সুযোগ পাবে। দাবি, আপত্তি ও সংশোধন শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) ছবিসহ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৭ জুলাই। ঢাকা মহানগরীর বাদ পড়া ভোটাররা তার পরদিন থেকে ১৫ দিন নিবন্ধনের সুযোগ পাবে। দাবি, আপত্তি ও সংশোধন শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর। বুধবার ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বিশ্বাস লুৎফুর রহমান জানান, ২৭ জুলাই রোববার খসড়া ভোটার তালকা প্রকাশ; দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ সময় ১১ আগস্ট সোমবার; সংশোধনী কর্তৃপক্ষের কাছে নিষ্পত্তির শেষ সময় ২১ আগস্ট বৃহস্পতিবার; আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ ৩০ আগস্ট শনিবার এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৪ সেপ্টেম্বর। উপ নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, ''বাদ পড়া ভোটাররা নিবন্ধনের সুযোগ পাবেন ১৫ দিন (২৮ জুলাই-১১ আগস্ট)। এসময় রিভাইজিং অথরিটির কাছে আবেদন করার পর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে।" 'যৌক্তিক' কারণ দেখাতে না পারলে কোনো বাদ পড়া ভোটারকে নতুন করে অন্তর্ভূক্ত করা হবে না বলে জানিয়ে দেন তিনি। কমিশনার জানান, গত ৫ মে পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনে ৩৪ লাখ ৯৭ হাজার ৯৫ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। গত ১ ডিসেম্বর থেকে ডিসিসি এলাকায় ভোটার তালিকার কার্যক্রম শুরু হয়। এরপর ভোটারদের নিবন্ধনের জন্য তিন দফা সময় বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৯৫৭ঘ.