২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে: মনজুরুল আহসান খান

বিদেশীদের চাপিয়ে দেওয়া বাজার অর্থনীতি দর্শনের কারণে দ্রব্যমূল্য, বেকারত্ব ও দারিদ্র্যের কষাঘাতে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে বলে দাবি করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

সিলেট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশীদের চাপিয়ে দেওয়া বাজার অর্থনীতি দর্শনের কারণে দ্রব্যমূল্য, বেকারত্ব ও দারিদ্র্যের কষাঘাতে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে বলে দাবি করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান। শনিবার নগরীর সারদা হলে সিপিব'র জেলা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, "এ সরকারের আমলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। একদিকে চরম দারিদ্র্য অপরদিকে দুর্নীতি, লুটপাট ও বিলাসী ভোগবাদী সংস্কৃতি দেশকে অন্ধকার গহব্বরে ফেলে দিয়েছে।" দেশের মানুষ এখন হতাশ ও বিক্ষুব্ধ বলে উল্লেখ করে তিনি প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। জেলা সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে জেলা সিপিবি সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, বাদল কর, হাবিবুল ইসলাম খোকা, আনোয়ার হোসেন সুমন, সৈয়দ মনির হেলাল, ইফতেখারুল হক পপলু, অ্যাডভোকেট রমেন্দ্র কুমার চন্দ প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যকে সভাপতি ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয়। বিকেলে উদীচীর গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/