ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এ বছর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৬২.৮৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১১.৮ শতাংশ।
বৃহস্পতিবার সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২০০৮ সাালের এসএসসি এবং মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরী বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়।
এবছর ৮২ হাজার ৩৭৫জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করে ৮২ হাজার ২৫৫ জন। এদের মধ্যে মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৮০১ জন। পাসের হার মোট পরীক্ষার্থীর ৬২.৮৮ শতাংশ। ২০০৭ সালে পাশের হার ছিল ৫১.০৮ শতাংশ এবং ২০০৬ সালে এই হার ছিল ৬১.৩৭ শতাংশ।
উত্তীর্ণদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৫৭ জন। অর্থাৎ দশমিক শূণ্য ৭ শতাংশ। এরমধ্যে ছাত্র ৩৩ এবং ছাত্রী ২৪ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীর ১৯ শতাংশ পেয়েছে জিপিএ ৪, ২৬.৮১ শতাংশ পেয়েছে জিপিএ ৩.৫।
২০০৮ সালে অংশগ্রহণকারী ১৪৬৩টি ভোকেশনাল ইন্সটিউিটের মধ্যে ১৭টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি (পাসের হার শূণ্য)।
এছাড়া সর্বোচ্চ ০-৫ শতাংশ পাসের হার রয়েছে একটি প্রতিষ্ঠানের, ৫-১০ শতাংশ পাশের হার ছয়টি প্রতিষ্ঠানে, ১০-২০ শতাংশ ২১টি প্রতিষ্ঠানে, ২০-৫০ শতাংশ পাসের হার ৩২৮টি প্রতিষ্ঠানে এবং ৫০-১০০ শতাংশ পাসের হার এক হাজার ৯০টি প্রতিষ্ঠানের।
কারিগরি বোর্ডের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান
পাসের হারের ক্রমানুসারে এই বোর্ডে সেরা ১০ ইন্সটিটিউটের মধ্যে রয়েছে
bdnews24