ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন কর্মকর্তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান বুধবার ওই হাসপাতালের অবসরপ্রাপ্ত সাবেক উপ পরিচালক কাজী কামালউদ্দিন আহম্মেদ, অবসরপ্রাপ্ত হিসাবরণ কর্মকর্তা এটিএম আব্দুর রশিদ ও কোষাধ্য মো.গিয়াসউদ্দিনকে অভিযুক্ত করে এ অভিযোগপত্র দাখিল করেন।
দুদকের মাঠ কর্মকর্তা খন্দকার আখেরুজ্জামান বাদি হয়ে গত বছরের ১৯ নভেম্বর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন খাতের মোট ৮৭ লাখ ৯৪ হাজার ৮৪৫ টাকা আত্মসাত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১০৫ঘ.
bdnews24