ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী বিশেষ আদালতের অস্থায়ী হাজতখানায় বুধবার অসুস্থ হয়ে পড়েন।
সকাল সাড়ে ১০টার দিকে সাকা চৌধুরীকে একটি দুর্নীতি মামলার স্যা গ্রহণের জন্য কাশিমপুর কারাগার থেকে সংসদ ভবনের বিশেষ জজ আদালতে হাজির করা হয়। প্রিজন ভ্যান থেকে নামার সময়ই তিনি বুকে ব্যথার কথা জানান।
এরপর ১১ টার দিকে ব্যথা আরও বাড়লে সাকা চৌধুরী বিছানার চাদর বিছিয়ে অস্থায়ী হাজতখানার মেঝেতে শুয়ে পড়েন। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা সংসদ ভবনের মেডিকেল সেন্টার থেকে একজন ডাক্তার নিয়ে আসেন।
ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তির সুপারিশ করলে বেলা দুইটার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠানো হয়।
সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,"সকালে অসুস্থ হলেও অনেক দেরি করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে তার বড় ধরনের তি হতে পারতো।"
ফারহাত কাদের চৌধুরী আরও বলেন,"আমি ডিআইজি প্রিজনকে বিষয়টি অবহিত করার পর তিনি জানিয়েছেন আরও উন্নত চিকিৎসার দরকার হলে পরে অন্য ব্যবস্থা করা হবে।"
সংসদ ভবনের অস্থায়ী হাজতখানায় আলো-বাতাসের সমস্যা রয়েছে বলে আসামিরা বার বার আদালতের কাছে অভিযোগ করেছেন।
গত সোমবার এই বিষয়ে আদালত-৪ এর বিচারকের কাছে সাকা চৌধুরী অভিযোগ করেন।
বুধবার আদালত-৫ এর বিচারকের কাছে একই অভিযোগ করেন সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯১০ঘ.
bdnews24