২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলের সিটি সেন্টার নিরাপদ: তদন্ত কমিটি

রাজধানীর মতিঝিলে নির্মাণাধীন বহুতল ভবন 'সিটি সেন্টার'কে নিরাপদ ঘোষণা করেছে ভবনটিতে ফাটলের কারণ তদন্তে গঠিত কমিটি। কমিটির সদস্যরা এর নির্মাণ কাজ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। গত মঙ্গলবার ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলাউদ্দিনের কাছে এ সম্পর্কিত প্রতিবেদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে নির্মাণাধীন বহুতল ভবন 'সিটি সেন্টার'কে নিরাপদ ঘোষণা করেছে ভবনটিতে ফাটলের কারণ তদন্তে গঠিত কমিটি। কমিটির সদস্যরা এর নির্মাণ কাজ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। গত মঙ্গলবার ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলাউদ্দিনের কাছে এ সম্পর্কিত প্রতিবেদন দেওয়া হয়। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মালিকানায় নির্মাণাধীন সিটি সেন্টারের সামনের দেওয়ালে গত ২৯ মার্চ ফাটল ধরা পড়ে। ঘটনাটি তদন্তে ওইদিনই ডিসিসি এক কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে সিটি সেন্টারকে নিরাপদ উল্লেখ করে পরামর্শক প্রতিষ্ঠান বুয়েটের মতামত নিয়ে এর নির্মাণ কাজ শেষ করার সুপারিশ করা হয়। নির্মাণ কাজ তদারকির জন্য যথাযথ ব্যবস্থা নিতে ডিসিসির একজন দায়িত্বশীল ও কারিগরি বিষয়ে অভিজ্ঞ প্রকৌশলীকে দায়িত্ব দেওয়ারও সুপারিশ করেছে কমিটি। ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার আমরা প্রতিবেদনটি পেয়েছি। আমি এখনো পুরোপুরি সেটি পড়িনি। তবে কমিটির সদস্য সচিব ডিসিসির নির্বাহী প্রকৌশলী আবুল হাসনাত একে ইতিবাচক বলে উল্লেখ করেছেন।" প্রতিবেদনে ভবনটিকে 'ঝুঁকিমুক্ত' বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "ত্র"টি দেখা দেওয়ার পর থেকেই ভবনের নির্মাণ কাজ বন্ধ ছিল। প্রতিবেদনের ভিত্তিতে আগামী সপ্তাহের মধ্যেই নির্মাণ কাজ আবার শুরু হতে পারে।" তদন্ত কমিটি বলেছে, 'নির্মাণাধীন ভবনের বাইরের দেওয়ালে সাময়িক ফাটল দেখা গেলেও মূল কাঠামোর কোনো তি হয়নি। বাইরের দেওয়ালের ফাটলের প্রভাব মূল অবকাঠামোতে পড়েনি। নির্মাণ কাজেও কোনো ত্র"টি পাওয়া যায়নি।" সিটি সেন্টারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নির্মাণ কাজ সমন্বয়ের জন্য কোনো প্রকল্প পরিচালক বা নির্মাণ কাজ তদারকির জন্যে সাইট ইঞ্জিনিয়ার না থাকায় ডিসিসির দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলা হয় প্রতিবেদনে। এছাড়া তদন্ত কাজে সহায়তা না করায় ডিসিসির সমালোচনা করে তদন্ত কমিটি। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক জয়নুল আবেদীনের নেতৃত্বে গঠিত কমিটির অন্য তিন সদস্য হলেন- একই বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, সেনা সদরের এসও লেফটেন্যান্ট কর্নেল নুরুল হুদা এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাধায়ক প্রকৌশলী আহমদ আলী খান। কমিটিকে সাচিবিক সহায়তা দেন ডিসিসির নির্বাহী প্রকৌশলী আবুল হাসনাত। তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হলেও কয়েকবার সময় বাড়িয়ে প্রায় তিনমাস পর তা জমা দেওয়া হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এসকে/১৮৫২ঘ.