ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচনের কারণে জরুরি মতা বিধিমালায় সংশোধন আনার মাধ্যমে জরুরি অবস্থা শিথিল করা হলেও নির্বাচন কমিশন আইন অনুযায়ী এটি কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আবদুল করিম।
সোমবার মন্ত্রণালয়ের সভাকে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র সচিব আবদুল করিম বলেন, "২০ জুন প্রকাশিত গেজেটে স্থানীয় সরকার নির্বাচনের জন্য শর্তসাপেে জরুরি অবস্থা শিথিল করার কথা বলা হয়েছে। এর প্রধান শর্তই হচ্ছে, নির্বাচনী বিধি অনুযায়ী এটি কার্যকর হবে। তাই নির্বাচনী আচরণবিধি অনুসরণ করেই এটি কার্যকর করতে হবে।"
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ আবদুর রশীদ এবং উপ-সচিব (রাজনৈতিক) জাবেদ আহমেদ উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, "প্রচলিত নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনে ভোট গ্রহণের ২১ দিন আগে থেকে নির্বাচনী প্রচারণার সুযোগ রয়েছে। তবে জরুরি অবস্থা শিথিল হলেও এর আগে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।"
স্বরাষ্ট্র সচিব জানান, নির্বাচনের ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগেই নির্বাচনী প্রচারণা বন্ধ করার বিধান রয়েছে। তাই এ অবস্থায় জরুরি বহাল অথবা শিথিলের কোন বিষয় আসতে পারে না। এ নিয়ে কোন বিভ্রান্তির সৃষ্টি করারও কোন সুযোগ নেই।
শর্তসাপেে জরুরি বিধিমালা শিথিল করায় নির্বাচনী পরিবেশ বিঘি
bdnews24