২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাচালানে 'সহায়তাকারী' বিমানবন্দরের ২ নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

চোরাচালানের অভিযোগে সিভিল এভিয়েশনের দুই নিরাপত্তা কর্মীকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দরের শুল্ক বিভাগের কোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজের ভিত্তিতে তাদের ধরা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোরাচালানের অভিযোগে সিভিল এভিয়েশনের দুই নিরাপত্তা কর্মীকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দরের শুল্ক বিভাগের কোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজের ভিত্তিতে তাদের ধরা হয়। গত ১৭ জুন চোরাচালানীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে শুল্ক বিভাগ প্রায় ৭০ লাখ টাকার মোবাইল ফোন, আইপড, মেমোরি কার্ড ও ব্যাটারি উদ্ধার করেছিল। অসাধু নিরাপত্তাকর্মীদের সহায়তায় চোরাচালানকারীরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে তিন কর্মীকে সনাক্তের পর সোমবার দু'জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গোলাম কিবরিয়া ও সালাউদ্দিন। টিটু হাওলাদার নামে আরেকজন ঘটনার পর থেকে পলাতক। বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার নাইমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৭ জুন বিমানবন্দরের ভেতর থেকে চোরাচালানীদের পালিয়ে যাওয়ার ঘটনাটি সবগুলো গোয়েন্দা সংস্থা অনুসন্ধান করছিল। তিনি জানান, শুল্ক বিভাগের সিসিটিভিতে ধারণ করা ওই দিনের ফুটেজ রোববার রাতে পরীা-নিরীা করা হয়। ফুটেজে দেখা যায়, সিভিল এভিয়েশনের তিন নিরাপত্তা প্রহরী আরো কয়েকজন চোরাকারবারীকে পালাতে সাহায্য করছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের কাছে উদ্ধার করা ব্যাগগুলোর মতো আরো কিছু ব্যাগ ছিল। ওই ব্যাগগুলোতে আরো চোরাই সামগ্রী থাকতে পারে ধারণা করছে গোয়েন্দা সংস্থাগুলো। নাইমুল ইসলাম জানান, গোলাম কিবরিয়া ও সালাউদ্দিনকে ভিডিও ফুটেজ দেখানো হলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। গ্রেপ্তারের পর কিবরিয়া ও সালাউদ্দিনকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ কে এম নাসিউল্লাহ এটি তদন্ত করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এসকে/১৮৫৪ঘ.