২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটকা মাছ খেয়ে নাটোরে পাঁচজনের মৃত্যু, শতাধিক অসুস্থ

সিংড়ার বাসস্ট্যান্ড বাজার এলাকায় রোববার পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় পাঁচজন মারা গেছেন। অসুস্থ হয়েছেন আরও শতাধিক। মৃতরা হলেন- মুষ্টিপাড়া গ্রামের হুজুর আলীর স্ত্রী আঙ্গুরি বেগম (৪০), তার ছেলে রানা (২২), একই গ্রামের আরিফ হোসেন (২৫) ও গোডাউন পাড়ার উত্তম সরকারের ছেলে অনন্য কুমার সরকার (৩), বালুয়া বাসুয়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী নার্গিস বেগম (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

নাটোর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিংড়ার বাসস্ট্যান্ড বাজার এলাকায় রোববার পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় পাঁচজন মারা গেছেন। অসুস্থ হয়েছেন আরও শতাধিক। মৃতরা হলেন- মুষ্টিপাড়া গ্রামের হুজুর আলীর স্ত্রী আঙ্গুরি বেগম (৪০), তার ছেলে রানা (২২), একই গ্রামের আরিফ হোসেন (২৫) ও গোডাউন পাড়ার উত্তম সরকারের ছেলে অনন্য কুমার সরকার (৩), বালুয়া বাসুয়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী নার্গিস বেগম (৩৫)। অসুস্থদের রাজশাহী, নাটোর ও সিংড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নাটোর সদর হাসপাতালে আছেন- গোডাউন পাড়ার অজয় সরকার (১০), গোডাউন পাড়ার সেলিম হোসেন (৪০), সাকলাইন মোস্তাক (৮), শিখন (৩), সানিয়া (৫), সিংড়া বাজার মহল্লার মাজেদা (২৮), বিপুল (২৩), শিপন (২২), মামুন (৬), সুমন (১৩), রশিদা (৩২), রুমা (১৭), আজগর (১২), বাবলু (৩৫), আব্দুল মান্নান (৪৮), মরমি (৩৬), আমিন (৩০), মাসুরা (৫), লাকি (২২), পপি (৯৪), হেনা (২৩), বাছিদ (১৮), নোবেল (৫), রাসেল (৭), সুমি (৫), হেলাল (১৪), সবিতা (৪০), সাহিদা (২৪), সাকিব (৭), পায়েল (৫), আমিরুল (৪০), মাছুরা (২), তন্নী (২) ও মর্শিদা (২৫)। সিংড়া হাসপাতালে ভর্তি আছেন- তিরাইল গ্রামের নবীউর (৪০), তার ছেলে রাহুল (৪), আলিফ (১০) ও মোজাহার। এছাড়া আরও অন্তত ৬০ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। নাটোরের সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান বলেন, "রোগীদের বাঁচানোর সবরকম চেষ্টা করা হচ্ছে। তবে বিলম্বে চিকিৎসা নিতে আসায় অনেক রোগীর অবস্থা আশংকাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।" সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ জানান, এখানে আসা বেশিরভাগ রোগীর অবস্থা আশঙ্কাজনক। পটকা মাছের বিষক্রিয়ায় তাদের হ