২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের তিন ডাকাতকে অস্ত্র ও লুটের মালসহ আশুলিয়া থেকে গ্রেপ্তার

মির্জাপুর থানার পুলিশ শনিবার গভীর রাতে ঢাকার আশুলিয়ার জিরানী এলাকা থেকে আন্তজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার এবং বেশ কিছু অস্ত্র ও লুটের মাল উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

টাঙ্গাইল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মির্জাপুর থানার পুলিশ শনিবার গভীর রাতে ঢাকার আশুলিয়ার জিরানী এলাকা থেকে আন্তজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার এবং বেশ কিছু অস্ত্র ও লুটের মাল উদ্ধার করেছে। আটককৃতরা হলেন- দেলদুয়ারের উপজেলা সদরের মাঝিপাড়ার সত্য রাজবংশী (৩৫), শ্যাম রাজবংশী (৩২) ও পশ্চিম পাড়ার আমিনুল ইসলাম রনি (৩২)। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে রাত একটার দিকে আশুলিয়া থানার জিরানী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, আটককৃতদের কাছ থেকে একটি ওয়ান সুট্যার গান, দুটি পাইপ গান, ১৫ রাউন্ড কার্তুজ, ধারালো অস্ত্র এবং লুটের মাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মির্জাপুর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৪ ঘ.