২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনিস অতন্দ্রিলার আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হলো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অতন্দ্রিলা আয়োজিত 'জেনিস অতন্দ্রিলা আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০০৮'-এর পুরস্কার বিতরণ করা হয় শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অতন্দ্রিলা আয়োজিত 'জেনিস অতন্দ্রিলা আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০০৮'-এর পুরস্কার বিতরণ করা হয় শুক্রবার। অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার। গত ১৭ মে শুরু হয়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা বৃহস্পতিবার শেষ হয়। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও দলীয় অভিনয়- এ পাঁচটি শাখায় প্রতিযোগিতায় অংশ নেন ২১টি বিশ্ববিদ্যালয় প্রায় ২৫০ শিক্ষার্থী। বিভিন্ন শাখায় প্রথম পুরস্কার পেয়েছেন- সঙ্গীতে কৃষ্ণা তিথি খান (সাউথ ইস্ট ইউনিভারসিটি), আবৃত্তিতে তনুশ্রী হালদার (শেরেবাংলা কৃষি বিশ্বঃ), নৃত্যে তানজিনা আক্তার (সাউথ ইস্ট ইউনিভারসিটি), অভিনয়ে কাক তাড়