২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বাস উল্টে নিহত ১

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় বুধবার সকালে যাত্রীবাহী একটি বাস উল্টে এক জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 09:48 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

লালমনিরহাট, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় বুধবার সকালে যাত্রীবাহী একটি বাস উল্টে এক জন নিহত হয়েছে। সকাল ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক খন্দকার মশিউর রহমান। নিহতের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় ২০ বাসযাত্রী আহত হয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা মশিউর রহমান জানান, লালমনিরহাট থেকে পাটগ্রাম যাওয়ার পথে মহেন্দ্রনগর এলাকায় মোড় নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এসএস পরিবহনের বাসটি উল্টে যায়। এতে এক জন ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তবে চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৪ ঘ.