ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের ১৩৩ আসনের সীমানা পুনঃনির্ধারণের ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনী ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের প্রতি রুলনিশি জারি করেছে। (আরো তথ্যসহ)
সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমদের বেঞ্চে সীমানা পুনঃনির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকা-২ নবাবগঞ্জ আসনের সাবেক বিএনপি সাংসদ আবদুল মান্নানের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার, দুই কমিশনার, কমিশন সচিব ও প্রধান উপদেষ্টার মূখ্য সচিবকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। তবে আদালত ওই আসনগুলোর সীমানা পুনঃনির্ধারণের কার্যক্রম স্থগিত করেনি।
রিটটির ওপর শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম।
শুনানিতে খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ বলেন, নির্বাচনী আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের পর আদমশুমারি হবে। তারপর নির্বাচনী আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হবে। সীমানা পুনঃনির্ধারণের পর ভোটার তালিকা প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, আইন অনুযায়ী জাতীয় সংসদের আসন সীমানা পুনঃনির্ধারণ করতে হবে ভোটার তালিকা প্রণয়নের আগে। কিন্তু ভোটার তালিকার প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। এখন সীমানা পুনঃনির্ধারণ করা বেআইনী ও সংবিধানের ১২২ অনুচ্ছেদ পরিপন্থী।
নির্বাচন কমিশনের সীমানা পুনঃনির্ধারণের সিদ্ধান্ত সংবিধানের ৫৮ (ঘ) ও ১২৩ (৩) অনুচ্ছেদ পরিপন্থী বলে দাবি করেন খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। কারণ হিসেবে তিনি বলেন, ওই অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান। এই অল্প সময়ে সীমানা পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিলে আপত্তি জানানোর সুযোগ ও সেগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে না। এতে করে নির্বাচনের প্রস্তুতিতেও বিঘ
bdnews24