২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি মামলায় ইনকিলাবের ফরিদপুর প্রতিনিধির কারাদণ্ড

মানহানির মামলায় দৈনিক ইনকিলাব এর ফরিদপুর প্রতিনিধি আনোয়ার জাহিদকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 02:40 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ফরিদপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় দৈনিক ইনকিলাব এর ফরিদপুর প্রতিনিধি আনোয়ার জাহিদকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার বিকেলে ফরিদপুরের বিচার বিভাগীয় হাকিম মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। গত বছরের ৫ জানুয়ারি বাংলা দৈনিক ইনকিলাব-এ 'ফরিদপুরে ইনকিলাব প্রতিনিধিকে হত্যা মামলায় জড়াতে মরিয়া মাফিয়াডন' শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকার লাকী অ্যান্ড ব্রাদার্স নামের ইটভাটার মালিক আব্দুল জলিল শেখ ২৫ জানুয়ারি জেলা প্রতিনিধির বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৩৭ ঘ.