২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা বন্দরে জাল এলসিতে আনা ৫০ টন পেঁয়াজ আটক

জাল ঋণপত্রের (এলসি) মাধ্যমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার অভিযোগে রোববার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৫০ টন পেঁয়াজ আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

সাতক্ষীরা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল ঋণপত্রের (এলসি) মাধ্যমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার অভিযোগে রোববার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৫০ টন পেঁয়াজ আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। ভোমরা স্থলবন্দরের কাস্টমস সুপার শাহাদাত হোসেন জানান, ঢাকার পুরানা পল্টন এলাকার মেসার্স পূজা ইন্টারন্যাশনালের আমদানি করা ৫০ টন ভারতীয় পেঁয়াজ ছাড় করানোর জন্য ভোমরা সিএন্ডএফ এজেন্ট মেসার্স একে ট্রেডার্সের মালিক কাজী ইমাম শনিবার ভোমরা কাস্টমসে বিল অফ এন্ট্রি জমা দেন। ঢাকার বাবু বাজার শাখার মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকে খোলা এই ঋণপত্র জাল বলে সন্দেহ হলে কাষ্টমস কর্তৃপক্ষ পেঁয়াজ ভর্তি ৫টি ট্রাক আটক করে। রোববার ওই ব্যাংকে যোগাযোগ করে জানা যায় ঋণপত্রটি জাল। এরপর শুল্ক কর্তৃপক্ষ পেঁয়াজ ভর্তি ট্রাকগুলো জব্দ করে। এর আগে একে ট্রেডার্স এই জাল ঋণপত্রের মাধ্যমে আনা একই আমদানিকারকের আরও ২৮০ মেট্রিক টন পেঁয়াজ ছাড় করে নিয়ে গেছে। শাহাদাত হোসেন আরও জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১০ ঘ.