২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

ধামুইরহাট উপজেলার কৃষক হাবিবুর রহমান (২২) হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 03:38 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

নওগাঁ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধামুইরহাট উপজেলার কৃষক হাবিবুর রহমান (২২) হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রোববার নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আবু আহমদ জমাদার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ধামুইরহাটের মধ্য চাঁদপুর গ্রামের মফিজউদ্দিন, খায়রুল ইসলাম বাচ্চু ও মকবুল হোসেন। জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২০০২ সালের ৮ জুন রাতে আসামিরা মধ্য চাঁদপুর গ্রামের সামসুদ্দীন মণ্ডলের দুই ছেলে হাবিবুর রহমান ও ফিরোজের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। ওই রাতে তাদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে পরদিন হাবিবুর মারা যান। এ ব্যাপারে নিহতের বাবা সামসুদ্দীন মণ্ডল ধামুইরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) শেখ আনোয়োর হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৫ ঘ.