২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মো. মহসিন মিয়া নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মো. মহসিন মিয়া নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। খিলগাঁ থানার উপ-পরিদর্শক হারুন অর রশীদ জানান, কর্তব্য পালন শেষে মহসিন রোববার সকাল ৭টার দিকে তার গোড়ানের বাসায় ফিরছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে মহসিন ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে। মহসিনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/জেকে/২০৫৪ ঘ.