২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

ঝিনাইদহ-যশোর সড়কের নৃসিংহপুর এলাকায় শনিবার সকালে একটি প্রাইভেট কারের সঙ্গে নসিমনের সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছে। আহত হয়েছে নিহতদের মাসহ ছয় জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 06:12 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঝিনাইদহ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-যশোর সড়কের নৃসিংহপুর এলাকায় শনিবার সকালে একটি প্রাইভেট কারের সঙ্গে নসিমনের সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছে। আহত হয়েছে নিহতদের মাসহ ছয় জন। সকাল ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম জানিয়েছেন। তিনি বলেন, হতাহতরা সবাই নসিমনের যাত্রী। স্থানীয়রা জানায়, কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী নসিমনটির সঙ্গে মেহেরপুর থেকে যশোরগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। এতে ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের ইউনুস আলীর ছেলে জুয়েল (১৩) ও জিহাদ (১০) ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানায়। আহত ছয় জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জুয়েল ও জিহাদের মা চিয়ারুন নেছার (৩০) অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা মাসুম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৯ ঘ.