২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেগুনবাগিচার ফ্ল্যাট থেকে তরুণীসহ সিটি করপোরেশনের এক কর্মকর্তা আটক

রাজধানীর সেগুনবাগিচার একটি ফ্ল্যাট থেকে বুধবার ছয় তরুণীসহ ঢাকা সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেগুনবাগিচার একটি ফ্ল্যাট থেকে বুধবার ছয় তরুণীসহ ঢাকা সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব- ৩ এর ক্যাপ্টেন রেজাউল করিম জানান, সন্ধ্যায় সেগুন বাগিচার মিডিয়া এ্যাপার্টমেন্ট হাউজের একটি ফ্ল্যাট থেকে ওই ছয় তরুণীকে আটক করা হয়। তাদের সঙ্গে গ্রেপ্তার হন ঢাকা সিটি করপোরেশনের নিবন্ধন পরিদর্শক ইকবাল আহমেদ। সন্দেহ করা হচ্ছে, ওই ছয় তরুণী দেহ ব্যবসায় পেশায় জড়িত। ইকবাল আহমেদ সম্ভবত তাদের গ্রাহক হিসেবে সেখানে গিয়েছিলেন। বাসাটি ছয় মাস আগে ভাড়া নেয় আটক হওয়া ছয় তরুণীর একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/২১০০ ঘ.