২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কর অবকাশের মেয়াদ বৃদ্ধিসহ বিবিবিএফ'র ১১৪ সুপারিশ

অর্থনীতিকে গতিশীল করতে নতুন বিনিয়োগের ক্ষেত্রে ১০ বছরের কর অবকাশ (ট্যাক্স ব্রেকস) সুবিধা এবং অপ্রদর্শিত আয় বৈধ্য করার ক্ষেত্রে জরিমানার হার কমানোসহ ১১৪টি সুপারিশ করেছে বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ)। চারটি ক্যাটাগরিতে বিন্যাস্ত করে এসব সুপারিশ বাস্তবায়নের জন্য সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। >>বেটার বিজনেস ফোরামের সুপারিশ সমূহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতিকে গতিশীল করতে নতুন বিনিয়োগের ক্ষেত্রে ১০ বছরের কর অবকাশ (ট্যাক্স ব্রেকস) সুবিধা এবং অপ্রদর্শিত আয় বৈধ্য করার ক্ষেত্রে জরিমানার হার কমানোসহ ১১৪টি সুপারিশ করেছে বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ)। চারটি ক্যাটাগরিতে বিন্যাস্ত করে এসব সুপারিশ বাস্তবায়নের জন্য সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সভপতিত্বে ফোরামের তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। যেসব প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা দরকার সেগুলোকে 'অবিলম্বে করণীয়' ও 'স্বল্প মেয়াদে করণীয়' ক্যাটাগরিতে রেখে দুই মাসের মধ্যে অর্থাৎ ২০০৮-০৯ অর্থ বছরের বাজেট ঘোষণার আগেই বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর মধ্যে অবিলম্বে করণীয় সুপারিশগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। 'মধ্য মেয়াদে করণীয়' সুপারিশগুলোকে চার থেকে ছয় মাসের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে। তবে 'দীর্ঘ মেয়াদে করণীয়' সুপারিশগুলোর জন্য কোনো সময়সীমা বেঁধে দেয়া হয়নি। এগুলো আরও স্পষ্ট ও সুনির্দিষ্ট করে পর্যালোচনার মাধ্যমে বাস্তবায়ন করতে বলা হয়েছে। ফোরামের সদস্য ও বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বৈঠকের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সভায় পাঁচটি ওয়ার্কিং গ্র"পের সুপারিশ পর্যালোচনা করে বাস্তবায়নের জন্য সুপারিশগুলো ক্যাটাগরিভুক্ত করা হয়েছে। অবিলম্বে করণীয় ও স্বল্প মেয়াদের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশ দিয়েছেন। আগামী অর্থবছরের বাজেটেই বেশ কিছু সুপারিশের প্রতিফলন ঘটবে।" বিবিবিএফ এর সুপারিশমালায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে ১০ বছরের কর অবকাশ (ট্যাক্স ব্রেকস) সুবিধা দেয়ার প্রস্তাব রয়েছে। নতুন বাজেটেই এ বিষয়ে ঘোষণা দেয়ার সুপারিশ করেছে বিবিবিএফ। এছাড়া তথ্য প্রযুক্তি খাতে কর অবকাশ সুবিধা আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনতে অঘোষিত বা অপ্রদর্শিত আয়কে বৈধ্য করার বিদ্যমান প্রদ্ধতি সহজ করে জরিমানার হার কমানোর সুপারিশ করেছে বিবিবিএফ। বর্তমান আয়কর অধ্যাদেশে সর্বোচ্চ ২৫০ শতাংশ পর্যন্ত জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ্য করার বিধান রয়েছে। সভায় বিভিন্ন সুপারিশ পর্যালোচনার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সতর্ক ও উৎপাদনমুখী মুদ্রানীতি অনুসরণের জন্য বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া উৎপাদনমুখী শিল্প ঋণ ও চলতি মূলধনের সুদের হার হ্রাস এবং ব্যাংক ঋণের সুদের হার ও আমানতের সুদের হারের মধ্যে ব্যবধান (