২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযোগপত্র দাখিল হয়নি

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ২০০১ সালের ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় অভিযোগপত্র দাখিল করেননি তদন্ত কর্মকর্তা। রোববার অভিযোগপত্র দাখিলের ধার্য তারিখে প্রতিবেদন দাখিল না হওয়ায় অতিরিক্ত মহানগর হাকিম মো. এহসানুল হক ১৮ জুন পরবর্তী তারিখ ধার্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ২০০১ সালের ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় অভিযোগপত্র দাখিল করেননি তদন্ত কর্মকর্তা। রোববার অভিযোগপত্র দাখিলের ধার্য তারিখে প্রতিবেদন দাখিল না হওয়ায় অতিরিক্ত মহানগর হাকিম মো. এহসানুল হক ১৮ জুন পরবর্তী তারিখ ধার্য করেছেন। এদিকে এ মামলায় আটক মো. আরিফকে আবারো ৫ রিমান্ডে নিয়েছে সিআইডি। শনিবার মহানগর হাকিম মো. এমরান হোসেন চৌধুরী এ আদেশ দেন। এর আগে তাকে আরও ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এ মামলায় এ পর্যন্ত ৩০ জন বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে। অনেকে হাইকোর্ট থেকে জামিন পেয়েছে। '২১ আগস্টের গ্রেনেড হামলা' হিসেবে পরিচিতি পাওয়া ওই রক্তক্ষয়ী হামলায় কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত এবং দুইশতাধিক আহত হয়। মামলাটি তদন্ত করছেন সিআইডি'র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল কবির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০২৭ঘ.