২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের সহায়তা পেলে যুদ্ধাপরাধীদের বিচার আরও গ্রহণযোগ্য হবে: এ কে খন্দকার

সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খন্দকার বলেছেন, "যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতি আজ ঐক্যবদ্ধ। তবে জাতিসংঘের সহায়তা পেলে বিচারের বিষয়টি আরও গ্রহণযোগ্য হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ফরিদপুর, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খন্দকার বলেছেন, "যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতি আজ ঐক্যবদ্ধ। তবে জাতিসংঘের সহায়তা পেলে বিচারের বিষয়টি আরও গ্রহণযোগ্য হবে।" বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে মুজিবনগর যাওয়ার পথে ফরিদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতিকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিমান বাহিনীর এই সবেক প্রধান বলেন, "জাতি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ করেছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেও এ জাতি ঐক্যবদ্ধ। আমরা চাই, এ সরকারই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করুক।" মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহ বলেন, "মুজিবনগর আমাদের স্বাধীনতার সূতিকাগার। এই মুজিবনগর থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল। আর একাত্তরে এই মুজিবনগরেই আবার বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়েছে।" অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত, আবু ওসমান চৌধুরীসহ ফোরামের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০৪৫ ঘ.