ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের ভাষা বিভাগের চতুর্থ বর্ষের ছ্ত্রাী ছন্দা রানী সরকার (২০) মঙ্গলবার দুপুরে আত্মহত্যা করেছে।
শাহবাগ থানার সহকারী উপ পরিদর্শক মো. আলি জিন্নাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে রোকেয়া হলের (বর্ধিত) ৮০ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দার মৃতদেহ উদ্ধার করা হয়। গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
ছন্দার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানার রংপুর গ্রামে।
বাবার কাছে লেখা ছন্দার একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু তারা জানায়নি।
রোকেয়া হলের এক ছাত্রী জানান, কক্ষের দরজা ভেঙে ছন্দার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেএফ/এসএনডি/১৭৪২ ঘ.
bdnews24