ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়েন্ট স্টক কোম্পানির মামলায় সোমবার আদালতে হাজির হয়ে সপরিবারে জামিন নিয়েছেন যমুনা গ্র"পের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুল।
জয়েন্ট স্টক কোম্পানিতে ভুল তথ্য দাখিলের অভিযোগে দায়ের করা এ মামলায় সকালে মহানগর হাকিম মো. এমরান হোসেন চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন।
জামিন শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, এ মামলায় আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা জামিনযোগ্য। তাছাড়া অভিযুক্তরা মামলার ধার্য তারিখে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন। তাই তারা জামিন পাওয়ার হকদার।
তখন আদালত প্রত্যেকের ১০ হাজার টাকা মুচলেকায় আসামিদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন, নূরুল ইসলাম বাবুল, তার স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, তাদের তিন মেয়ে শারিয়াত তাসরীন, সাবিহা নাজনীন ও সুমাইয়া ইসলাম, বাবুলের তিন ভাই তাজুল ইসলাম, সোহরাব উদ্দিন ও মিজানুর রহমান এবং যমুনা গ্র"পের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর হিসাব নিরীক্ষক (চাটার্ড একাউনটেন্ট) নূরুল ইসলাম।
তারা সবাই যমুনা গ্র"পের সাতটি অঙ্গ প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা।
তবে নূরুল ইসলাম বাবুলের ছেলে মামলার অপর অভিযুক্ত শামীম ইসলাম অসুস্থতার কারণে হাজির হয়ে জামিন চাইতে পারেননি বলে আইনজীবীরা আদালতকে জানিয়েছেন।
জয়েন্ট স্টক কোম্পানিতে প্রতিষ্ঠানের পক্ষে দাখিল করা বিবরণীতে তথ্যগত ভুল ও গরমিল থাকার অভিযোগে যমুনা গ্র"পের সাতটি অঙ্গ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের বিরুদ্ধে গত বছরের ১৯ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আলাদা আলাদা সাতটি মামলা দায়ের করেন জয়েন্ট স্টক কোম্পানির উপ-নিবন্ধক আব্দুল মান্নান।
কোম্পানি আইনের ৩৯৭ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ এনে দায়ের করা মামলাগুলোর প্রতিটিতেই যমুনা গ্র"পের চেয়ারম্যান হিসাবে বাবুলকে আসামি করা হয়।
অভিযুক্ত সাতটি প্রতিষ্ঠান হচ্ছে, শামীম কম্পোজিট মিলস, যমুনা ডিস্টিলারি লিমিটেড, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইলেকট্রোড লিমিটেড, যমুনা নিটিং অ্যান্ড ডায়িং লিমিটে ও শামীম স্পিনিং মিলস লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮১৯ ঘ.
bdnews24