২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে: অর্থ উপদেষ্টা

দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, "মধ্যবর্তী সূচকগুলোর অগ্রগতি, ঋণ প্রবাহ, আমদানি ও রপ্তানি হার, আয়, মজুরি ও শ্রম সরবরাহ বৃদ্ধির পরিসংখ্যানগুলো বিবেচনা এনে বলা যায় দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে।" শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাক বাজেট আলোচনা সভা শেষে সাংবাদিকরা সাবেক উপদেষ্টা ও রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি খানের মন্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, "মধ্যবর্তী সূচকগুলোর অগ্রগতি, ঋণ প্রবাহ, আমদানি ও রপ্তানি হার, আয়, মজুরি ও শ্রম সরবরাহ বৃদ্ধির পরিসংখ্যানগুলো বিবেচনা এনে বলা যায় দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে।" শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাক বাজেট আলোচনা সভা শেষে সাংবাদিকরা সাবেক উপদেষ্টা ও রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি খানের মন্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। 'দেশে নিরব দুর্ভিক্ষ চলছে'- শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে আকবর আলি খানের এই মন্ত্যবের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বিভিন্ন অঞ্চলের উপর পরিচালিত বিভিন্ন সংস্থার জরিপ উল্লেখ করে তিনি বলেন, "দেশে মজুরি বৃদ্ধি পেয়েছে ১৭ দশমিক ৫ শতাংশ। সে পরিমাণ মুদ্রাস্ফীতি ঘটেনি। তাহলে অবস্থা এতটা খারাপ হল কিভাবে?" অর্থ উপদেষ্টা বলেন, ওই মন্তব্য তার (আকবর আলি খান) নিজের ব্যক্তিগত মতামত। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে দেশে সা