২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ফেন্সিডিলসহ একজন আটক

সদর উপজেলার জয়পুরহাট-মঙ্গলবাড়ি সড়কের কুটিবাড়ি ব্রিজ এলাকায় সোমবার একটি ট্রাক থেকে ৯১৮ বোতল ফেন্সিডিলসহ ট্রাক চালককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

জয়পুরহাট, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার জয়পুরহাট-মঙ্গলবাড়ি সড়কের কুটিবাড়ি ব্রিজ এলাকায় সোমবার একটি ট্রাক থেকে ৯১৮ বোতল ফেন্সিডিলসহ ট্রাক চালককে আটক করেছে র‌্যাব। আটক ট্রাক চালক আব্দুল হামিদ (৩৫) বগুড়া সদর উপজেলার ধরমপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর শাহ আলী জানান, সোমবার ভোরে জয়পুরহাট-মঙ্গলবাড়ি সড়কে বাঁধাকপি বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৯১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাক চালক আব্দুল হামিদকে আটক করা হয়। ট্রাকটি জেলার পাঁচবিবি উপজেলা সীমান্ত সংলগ্ন শালপাড়া বাজার থেকে বাঁধাকপি নিয়ে ঢাকা যাচ্ছিল বলেও জানান তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ফেন্সিডিলসহ ট্রাক চালককে থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৯ ঘ.