২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের আরো দুই সন্ত্রাসীকে ফিরিয়ে দিয়েছে ভারত

বাংলাদেশের দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও ইসহাক হোসেনকে কলকাতা পুলিশ শুক্রবার বেনাপোল সীমান্তে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে। সীমান্তে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ, পরিদর্শক শ্যামল চৌধুরী ও পরিদর্শক আবুল কাশেম তাদের বুঝে নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

বেনাপোল, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও ইসহাক হোসেনকে কলকাতা পুলিশ শুক্রবার বেনাপোল সীমান্তে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে। সীমান্তে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ, পরিদর্শক শ্যামল চৌধুরী ও পরিদর্শক আবুল কাশেম তাদের বুঝে নেন। হস্তান্তর অনুষ্ঠানে কলকাতা সিআইডি পুলিশের মধ্যে ছিলেন- সহকারী পুলিশ সুপার স্বপন শর্মা, পরিদর্শক শান্তনু চক্রবর্তী, জয় রায়চৌধুরী, তথাগত পান্ডে ও সরমা চক্রবর্তী। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ এর ৬ ডিসেম্বর কলকাতার মীর্জা গালিব স্ট্রিটের একটি ফ্ল্যাট থেকে ইমনকে এবং ২০০৮ সালের ২০ জানুয়ারি উড়িষ্যার পুরী শহরের বেঙ্গল গেস্ট হাউজ থেকে ইসহাককে সিআইডি পুলিশ গ্রেপ্তার করে। আরেফ বলেন, ইমনের বিরুদ্ধে ধানমন্ডি, জিগাতলা, মোহাম্মদপুর ও কলাবাগান এলাকায় হত্যা ও ত্রাস সৃষ্টির অভিযোগে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। ইসহাকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১২টি হত্যাসহ ১৬টি মামলা হয়েছে। আরেফ আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি না থাকায় এদের এতদিন আনা যায়নি। তাই বহিষ্কার প্রক্রিয়া অনুসরণ করে তাদের আনা হয়েছে। এই দু'জনকে নিয়ে গত পাঁচ মাসে মোট সাতজন সন্ত্রাসীকে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হলো। এদের মধ্যে ইমনই একমাত্র কথিত শীর্ষ সন্ত্রাসী। ২০০৭ সালের ৩ ডিসেম্বর সোমবার ঢাকার সুত্রাপুরের রফিক মল্লিক ওরফে ইব্রাহিম মল্লি