২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল, মোশাররফ, মুফতি শহীদুলসহ ৪১ জন হাইকোর্টের ডিটেনশন বোর্ডে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপির সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক সাংসদ নাসিরউদ্দিন পিন্টু, ইসলামী ঐক্যজোটের সাবেক সাংসদ মুফতি শহীদুল ইসলামসহ আটকাদেশ পাওয়া ৪১ জনকে বৃহস্পতিবার হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপির সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক সাংসদ নাসিরউদ্দিন পিন্টু, ইসলামী ঐক্যজোটের সাবেক সাংসদ মুফতি শহীদুল ইসলামসহ আটকাদেশ পাওয়া ৪১ জনকে বৃহস্পতিবার হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের সমন্বয়ে গঠিত ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে দুপুর সোয়া ১টায় কড়া নিরাপত্তার মধ্যে তাদের হাজির করা হয়। ৪১ জনের আটকাদেশের মেয়াদ আর বাড়ানো হবে কিনা- সে বিষয়ে শুনানি গ্রহণ করে বোর্ড। বোর্ডের কার্যক্রম গোপনীয় হওয়ায় তার সিদ্ধান্ত জানা যায়নি। বিকেল সাড়ে ৩টায় ৪১ জনকে হাইকোর্ট থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। জরুরি অবস্থা ঘোষণার পর বিভিন্ন সময় এই ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। প্রথমে বিশেষ ক্ষমতা আইনে তাদের ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়। পরে বিভিন্ন সময় তাদের আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/ ২০৪৯ ঘ.