২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় বোমা হামলা: রায় দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছেন হতাহতদের স্বজনেরা

নেত্রকোনা শহরে উদীচী ও শতদল শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে বোমা হামলা মামলার রায়ে আহত ও নিহতদের স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা অবিলম্বে এই রায় কার্যকর করার আহ্বান জানান সরকারের প্রতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

নেত্রকোনা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা শহরে উদীচী ও শতদল শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে বোমা হামলা মামলার রায়ে আহত ও নিহতদের স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা অবিলম্বে এই রায় কার্যকর করার আহ্বান জানান সরকারের প্রতি। শনিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এ এইচ এম মোশতাক আহমেদ মামলার রায়ে জেএমবি জঙ্গি সালাহউদ্দিন ওরফে সালেহিন, আসাদুজ্জামান চৌধুরী পনির ও ইউনূস আলীকে মৃত্যুদণ্ড দেন। রায়ের খবর পাওয়ার পর নেত্রকোনা শহরে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা স্থানীয় সাংবাদিকদের কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বোমা হামলায় নিহত নেত্রকোনা উদীচীর সাংগঠনিক সম্পাদিকা সুদীপ্তা পাল শেলীর বাবা সুনীল পাল সাংবাদিকদের বলেন, "এ রায়ে জঙ্গিদের ফাঁসির আদেশের খবর পেয়ে আমরা কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পেয়েছি। আমার মেয়েকে তো আর ফিরে পাওয়া যাবে না।" তিনি এই রায় দ্রুত কার্যকরের জন্যে সরকারের প্রতি আহ্বান জানান। উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সম্পাদক খাজা হায়দার হোসেনের স্ত্রী শাহানাজ বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোমা হামলায় আমি আমার স্বামীকে চিরদিনের জন্য হারিয়েছি। আমার সন্তানরা হারিয়েছে তাদের বাবাকে।" তিনি সরকারের কাছে এ হামলার সঙ্গে সংশ্লিষ্ট গডফাদারদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করার দাবি জানান। বোমার স্পি