২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় মত বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

নির্দিষ্ট সময়ে বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকার তৈরিপোশাক কারখানা 'ছামসুল আলামিন ফেব্রিক্স' এর শ্রমিকরা মঙ্গলবার কর্মবিরতি ও সড়ক অবরোধ করেছে। তবে দুপুরে মালিকপক্ষের সঙ্গে সমঝোতার পর তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দিষ্ট সময়ে বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকার তৈরিপোশাক কারখানা 'ছামসুল আলামিন ফেব্রিক্স' এর শ্রমিকরা মঙ্গলবার কর্মবিরতি ও সড়ক অবরোধ করেছে। তবে দুপুরে মালিকপক্ষের সঙ্গে সমঝোতার পর তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। সকাল ১০ টার দিকে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মহাসড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ১০টার দিকে আইন শৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের অনুরোধ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। আন্দোলনকারী শ্রমিক মুনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানা কর্তৃপক্ষ প্রত্যেক মাসে নির্ধারিত সময়ে বেতন ও অতিরিক্ত কাজের (ওভারটাইম) মজুরি দিতে গড়িমসি করে। তাই প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন ও ওভারটাইমের টাকা দেওয়ার দাবিতে প্রায় নয়'শ শ্রমিক এই বিক্ষোভে অংশ নেয়। আরেক শ্রমিক রহিম মিয়া বিকেল সাড়ে তিনটায় মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।" কারখানার প্রজেক্ট ইনচার্জ আবদুল্লাহ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের দাবি অনুযায়ী এখন থেকে ৭ থেকে ১০ তারিখের মধ্যে বেতন ও ওভারটাইম পরিশোধ করা হবে।" কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হানিফ বলেন, "মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫১ ঘ.