২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দনাইশে মহাসড়ক থেকে সরে গেছে অবরোধকারীরা

চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে দুপুর ১টায় উঠে গেছে অবরোধকারী বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 09:43 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে দুপুর ১টায় উঠে গেছে অবরোধকারী বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১টার দিকে অবরোধকারী শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে যাওয়ার পরপরই যান চলাচলা স্বাভাবিক হতে শুরু করে।" মঙ্গলবার বিকেলে খেলার সরঞ্জাম চুরি করা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষের জের ধরে রাত ৯টার দিকে প্রথমবারের মতো মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পুলিশ তখন হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। কিন্তু হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ার বুধবার সকাল ১০টা থেকে তারা আবারও মহাসড়ক অবরোধ করে। এর ফলে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। অবরোধ চলাকালে দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালেহসহ সাত পুলিশ সদস্য এবং তিন চারজন ছাত্র আহত হয়। এরপর দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম দক্ষিণ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রদের সঙ্গে আলোচনায় বসে। এ সময় শিক্ষার্থীরা মহাসড়কটি ছেড়ে চলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫৩৮ ঘ.