২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবর্তনের ধারায় সবাইকে সম্পৃক্ত করতে হবে: হোসেন জিল্লুর

দেশে শুভ পরিবর্তনের ধারা সূচিত হয়েছে বলে মনে করেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। আর এ পরিবর্তনের ধারায় সবাইকে সম্পৃক্ত করার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ময়মনসিংহ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে শুভ পরিবর্তনের ধারা সূচিত হয়েছে বলে মনে করেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। আর এ পরিবর্তনের ধারায় সবাইকে সম্পৃক্ত করার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন তিনি। উপদেষ্টা বলেন, "দেশে শুভ পরিবর্তনের যে ধারা সূচিত হয়েছে সেই ধারায় কোনো অঞ্চল, কোনো জাতিসত্তা ও কোনো নাগরিক যদি অংশগ্রহণ করতে না পারেন তাহলে পরিবর্তনের এ প্রচেষ্টা শতভাগ সফল হবে না।" শনিবার ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। দুই নেত্রীর সাক্ষাত, কুশল বিনিময় ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা সরাসরি উত্তর না দিয়ে বলেন, "ধারাবাহিকভাবে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। আরও উজ্জ্বল ভবিষ্যতের পর্যায়ে এগিয়ে নিতে চাই। প্রত্যন্ত অঞ্চল, ক্ষুদ্র জাতিসত্তা ও বঞ্চিত মানুষ- সবাইকে এ অগ্রগতির ধারায় সম্পৃক্ত করার স্বপ্ন সফল করতে হবে।" এর আগে শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তার স্ত্রী মাহবুবা হক মঞ্চে উপবিষ্ট ছিলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, "আঞ্চলিক বৈষম্য দূর করা সরকারের প্রধান লক্ষ্য। যারা পিছিয়ে আছে, তাদের এগিয়ে নিতে হবে। প্রত্যেক শিশু যেন সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে আমরা সেটাই চাই।" হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) রতন চন্দ্র পণ্ডিত, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নরেশ চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপাচার্যের কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, "কৃষি ও কৃষকের বিস্ময়কর অন্তর্নিহিত শক্তির বলে আমরা বেশ কয়েকটি সঙ্কট মোকাবেলা করতে পেরেছি। ঘূর্ণিঝড়ের পর ভারতের উড়িষ্যা এবং ক্যাটরিনার পর আমেরিকাও আমাদের কৃষকের মত নজির দেখাতে পারেনি।" এ বিষয়টি অনুধাবন করে সরকার কৃষিকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে ঘোষণা করেছে বলে তিনি দাবি করেন। কৃষি গবেষণার মাধ্যমে লাগসই প্রযুক্তি উদ্ভাবন এবং এসব প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে কৃষি বিজ্ঞানী ও কৃষি স