২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিত্যক্ত জাতীয় পরিচয়পত্র পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ

নারায়ণগঞ্জে জাতীয় পরিচয়পত্র পরিত্যক্ত অবস্থায় পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে জাতীয় পরিচয়পত্র পরিত্যক্ত অবস্থায় পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। গত বুধবার নারায়ণগঞ্জের সদর উপজেলা কার্যালয়ের সামনে গাছতলায় বেশ কিছু পরিচয়পত্র পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে কমিশন এ পদক্ষেপ নিল। ছহুল হোসাইন বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেন, "তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে ফোন করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট, এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) ও এএসপি'র সমন্বয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে।" তিনি বলেন, "নারায়ণগঞ্জের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না ঘটে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসএনডি/২২২৪ ঘ.