২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে হাসিনার অভিনন্দন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট নেতা বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 08:58 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট নেতা বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। হাসিনাকে উদ্ধৃত করে তিনি বলেন, "বারাক ওবামার বিজয় গণতন্ত্রের বিজয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম সম্পর্ক আরও দৃঢ় হবে।" "শেখ হাসিনা মনে করেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট আরও কার্যকর, বলিষ্ঠ ও উদ্যোগী ভূমিকা রাখবে", বলেন তথ্যসচিব। রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইনকে হারিয়ে বুধবারই প্রেসিডেন্ট নির্বাচিত হন ওবামা। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৫২ ঘ.