২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপরিবহন সঙ্কটে চট্টগ্রাম নগরী

নগর পরিবহনে যানবাহনের অপ্রতুলতা ও সিএনজি অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির কবলে পড়েছে বন্দর নগরী চট্টগ্রাম। চল্লিশ লাখের বেশি অধিবাসীর এ নগরীতে অটোরিকশার অপ্রতুলতা ছাড়াও সাধারণ জনগণের চলাচলের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা বাস ও গণপরিবহন (পাবলিক ট্রান্সপোর্ট) সঙ্কট। রুহুল আমীন রানার কলমে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 03:38 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

রুহুল আমীন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগর পরিবহনে যানবাহনের অপ্রতুলতা ও সিএনজি অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির কবলে পড়েছে বন্দর নগরী চট্টগ্রাম। চল্লিশ লাখের বেশি অধিবাসীর এ নগরীতে অটোরিকশার অপ্রতুলতা ছাড়াও সাধারণ জনগণের চলাচলের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা বাস ও গণপরিবহন (পাবলিক ট্রান্সপোর্ট) সঙ্কট। রুহুল আমীন রানার কলমে বিস্তারিত। সঙ্কট নিরসনে বন্দর নগরীতে প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চালু এবং দীর্ঘদিন পর নতুন বাস ও মিনিবাস রাস্তায় নামানোর অনুমতি (রুট পারমিট) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যে কোনো মূল্যে নগর পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার সংকল্প ব্যক্ত করেছে চট্টগ্রাম ট্রাফিক বিভাগ। যাত্রী হয়রানি রোধে কঠোর হওয়ার কথা জানিয়েছেন ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাফিক বিভাগ জানায়, নগরীর ১২টি রুটে ৮৪০টি বাস ও মিনিবাস থাকার কথা থাকলেও বাস্তবে এ সংখ্যা অনেক কম। রুট পারমিট থাকার পরও অনেক পরিবহন রাস্তায় নেই। এছাড়া এসব গাড়ির অনেকগুলো নির্ধারিত রুটে না চলে কারখানা শ্রমিক পরিবহনে ব্যস্ত থাকে। এ কারণে সঙ্কট আরো প্রকট হয়েছে। বাস-মিনিবাসের মতো পর্যাপ্ত রুট পারমিট থাকার পরও হিউম্যান হলার ও টেম্পুর সঙ্কটে যাত্রী পরিবহন বিঘি