২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রাজধানীতে দুজন নিহত

রাজধানীর কল্যাণপুরে শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বিপ্লব ও রুহুল আমিন নামে দুইজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কল্যাণপুরে শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বিপ্লব ও রুহুল আমিন নামে দুইজন নিহত হয়েছে। র‌্যাব বলছে, নিহতরা মিরপুরের সন্ত্রাসী শাহাদাতের সহযোগী। দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। শুক্রবার র‌্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, ককটেল ও গুলি উদ্ধার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহাদাত গ্র"পের সদস্যরা কল্যাণপুর রাজিয়া টাওয়ারের পাশে একটি আস্তানায় বসে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। এ সময় র‌্যাবের টহল দল তাদের চ্যালেঞ্জ করলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল তল্লাশি করে বিপ্লব ও রুহুল আমিনের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচটি রিভলবার, দুটি ওয়ান শুটার, পাঁচ রাউন্ড গুলি ও সাতটি তাজা বোমা উদ্ধার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২২১৫ ঘ.