২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের তিনদিন পর মুক্ত হল পাপ্পু

অপহরণের তিনদিন পর বনদস্যুদের হাত থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছে চার বছরের শিশু পাপ্পু। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কালিনগর গ্রামের গোলক চন্দ্র মণ্ডলের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের তিনদিন পর বনদস্যুদের হাত থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছে চার বছরের শিশু পাপ্পু। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কালিনগর গ্রামের গোলক চন্দ্র মণ্ডলের ছেলে। সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের হাড়িয়াভাঙ্গা নদীতে সোমবার রাতে আব্দুর রশিদ নামের এক মাঝির নৌকায় পাপ্পুকে তুলে দেয় বনদস্যুরা। এর আগে শনিবার গভীর রাতে তাকে পাপ্পুকে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণের দাবি করে দস্যুরা। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা আদালত চত্বরে বাবার সঙ্গে দাঁড়িয়ে পাপ্পু সাংবাদিকদের জানায়, দু'দিন তাকে ভাত খেতে দেওয়া হয়নি। ক্ষুধার জন্য কাঁদলে বিস্কুট আর জুস খেতে দিত দস্যুরা। এ বিসয়ে পুলিশ সুপার মোহাম্মাদ আবু সুফিয়ান দবি করেন, "পুলিশ, বিডিআর ও কোস্টগার্ডের যৌথ অভিযানের ফলে দস্যুরা তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৩০ ঘ.