২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে অব্যাহত বর্ষণে জন দুর্ভোগ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে সারাদেশে শনিবার থেকে হালকা থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। টানা বর্ষণের সঙ্গে ঠান্ডা বাতাসের কারণে মানুষ দুর্ভোগে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে সারাদেশে শনিবার থেকে হালকা থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। টানা বর্ষণের সঙ্গে ঠান্ডা বাতাসের কারণে মানুষ দুর্ভোগে পড়ে। বর্ষণে বাগেরহাট ও শরীয়তপুর শহরের কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোলার চরাঞ্চল এক থেকে দুই ফুট পানিয়ে তলিয়ে গেছে। কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন ফসল। রোববার আবহাওয়া অফিসের সান্ধ্য বুলেটিনে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে- উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না বলেও জানানো হয় বুলেটিনে। আমাদের প্রতিনিধির পাঠানো খবর- রাজশাহী: দিনভর গুড়িগুড়ি বৃষ্টিতে জেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। বৃষ্টির সঙ্গে ঠাণ্ডা বাতাস জনজীবনকে আরও বিপর্যস্ত করে তোলে। রাজশাহী নগরীর ব্যস্ততম এলাকা সাহেব বাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিদিনের মতো মানুষের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। স্থানীয় আবহাওয়া অফিসের পর্যবেক্ষক প্রকাশ চন্দ্র ঘোষ জানান, শনিবার রাত ১১টা থেকে রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজশাহীতে ১৮ তশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ তশমিক ৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ছয়টায় এবং সন্ধ্যা ছয়টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। খুলনা: খুলনায় গত দু'দিনে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত ও কনকনে শীতে মানুষ ভোগান্তির শিকার হয়। খুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. শাহজালাল জানান, শনিবার সকাল ৬ টা থেকে রোববার সকাল ৬ টা পর্যন্ত ১৯ মিলিমিটার এবং রোববার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তিনি জানান, নিম্নচাপটি বর্তমানে চট্টগ্রাম থেকে ৬৩৫ কি. মি. দক্ষিণ পশ্চিমে এবং মংলা থেকে ৪৮৫ কি. মি. দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। সোমবার বিকেলে নিম্নচাপটি উপকূলীয় এলাকা অতিক্রম করবে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান জানান, দু'দিনের টানা বর্ষণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। দিনমজুর ও গবীর মানুষেরা হয়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার। রিকশাচালক আব্দুল্লাহ জানান, রাস্তায় তেমন যাত্রী নেই। তাই আয়ও কমে গেছে। আবুল কাশেম নামের এক যাত্রী জানান, রিকশাওয়ালারা দ্বিগুণ ভাড়া আদায় করছে। নগরীর মির্জাপুরের মুদী ব্যবসায়ী রাব্বি জানান, দোকানে ক্রেতার সংখ্যা খুব কম। নগরীর অধিকাংশ রাস্তাঘাট বিকেল থেকেই ফাঁকা হয়ে যায়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে। সিলেট: শনিবার দিনরাত একটানা বৃষ্টি হয়েছে। রোববারও হালকা বৃষ্টি অব্যাহত ছিল। এরসঙ্গে রয়েছে দমকা হাওয়া। লঘুচাপের প্রভাবে তাপমাত্রা নেমে যাওয়ায় সিলেটে প্রচণ্ড শীত অনুভূত হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে রোববার নগরীর রাস্তাঘাট ছিল অনেকটা ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসাবাড়ি থেকে বের হননি। যারা বের হয়েছেন যানবাহন সংকটের কারণে তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। অফিস আদালতেও উপস্থিতির হার ছিল কম। বরিশাল: বরিশালে রোববার সারাদিন অবিরাম বৃষ্টিপাত হয়েছে। সকাল ৯টার পর থেকে প্রবল বর্ষণ ও দমকা হাওয়া শুরু হলে নগর জীবনে অচলবস্থা নেমে আসে। বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত ছিল সারাদিন। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে যায়নি। ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা হলেও ক্রেতা ছিল খুবই কম। ব্যবসায়ীদের সারাদিন অলস সময় কাটিয়েছেন। স্কুল-কলেজে শিক্ষার্থী উপস্থিতি ছিল বেশ কম। অতিরিক্ত বৃষ্টিপাতে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে বরিশাল নদী বন্দরে ২ নম্বর নৌ-হুশিয়ারি সংকেত থাকায় অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যর লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বগুড়া: রোববার ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে ছড়িয়েছে বছরের প্রথম শীতের পরশ। বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ছাতা কিংবা অন্য কোনো নিয়ে ছুটেছে নিজ নিজ কাজে। ঠাণ্ডার কারণে অনেকেই মোটা কাপড় পরে বাইরে গেছে। কেউ কেউ তো ঘর থেকেই বের হননি। বগুড়া আবহাওয়া অফিসের কর্মকর্তা হারুনর রশিদ জানান, আজ (রোববার) ৬টা থেকে ১২টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২ দশমিক ০৪ মিলিমিটার। বাগেরহাট: দুদিনের বর্ষণে শ্রমজীবী মানুষ কাজে যেতে পারেনি। বাগেরহাট শহরের দোকান পাটগুলো ছিল একেবারে ক্রেতাশূন্য। প্রয়োজন ছাড়া তেমন কাউকে ঘরের বাইরে বেরোতে দেখা যায়নি। রাস্তায় রিক্সাভ্যান ছিল অন্যদিনের তুলনায় অনেক কম। শহরের নাগেরবজার, আলীয়া মাদ্রাসা রোড ও খারদ্বার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরের রিকশাচালক হালিম বলেন, "গত দুইদিন ধরে চলা অবিরাম বর্ষণ ও কনকনে হাওয়ায় রিকশা চালানো সম্ভব হয়নি। তাই আয় রোজগার করতে না পারায় স্ত্রী, সন্তান নিয়ে কষ্টে দিনযাপন করছি।" জেলার সকল শ্রমজীবী মানুষের অবস্থাই প্রায় একই রকম। মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার এনামুল হক রোববার বিকেলে জানান, মংলা বন্দরে চারটি বিদেশি জাহাজ আছে। বৈরী আবহাওয়ার কারণে পণ্য ওঠানামার কাজে কিছুটা বিঘ