২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুব জামিলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে মৌলবাদীরা

পুলিশের নিষেধ উপেক্ষা করেই শুক্রবার জিয়া বিমানবন্দর এলাকায় বিক্ষোভের চেষ্টা চালিয়েছে মৌলবাদীরা। প্রধান উপদেষ্টার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মাহবুব জামিলকে বিমানবন্দর এলাকায় অবাঞ্ছিতও ঘোষণা করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 10:00 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের নিষেধ উপেক্ষা করেই শুক্রবার জিয়া বিমানবন্দর এলাকায় বিক্ষোভের চেষ্টা চালিয়েছে মৌলবাদীরা। প্রধান উপদেষ্টার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মাহবুব জামিলকে বিমানবন্দর এলাকায় অবাঞ্ছিতও ঘোষণা করেছে তারা। 'বিমানবন্দর গোলচত্বর মূর্তি প্রতিরোধ কমিটি' ব্যানারে কয়েকশ লোক দুপুরে জুমার নামাজের পর হাজি ক্যাম্প মসজিদ থেকে মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করে। পুলিশের বাধায় তারা গোল চত্বরে পূর্ব ঘোষিত সমাবেশ করতে পারেনি। একই সময়ে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে খেলাফত মজলিশ ও ইসলামী ছাত্র শক্তি সমাবেশ ও মিছিল করতে চাইলে পুলিশ করতে দেয়নি। গত সপ্তাহে বিমানবন্দরের গোলচত্বরে নির্মাণাধীন বাউল ভাস্কর্য মৌলবাদীরা ভাংচুর করে। তাদের হুমকির মুখে ওই ভাস্কর্য সরিয়ে নেয় কর্তৃপক্ষ। এর নির্মাণ কাজের ৭০ শতাংশ শেষ হয়েছিল। মৌলবাদীরা ওই স্থানে ভাস্কর্য পুনরায় নির্মাণের যে কোনও প্রক্রিয়া প্রতিরোধের হুমকি দেয়। পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকেও ভাস্কর্য সরানোর দাবি জানায় তারা। বিভিন্ন রাজনৈতিক দলসহ দেশের সাংস্কৃতিক সংগঠনগুলো বিমানবন্দর চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদ জানিয়ে আসছে। এক্ষেত্রে সরকারের অবস্থানের নিন্দাও জানাচ্ছে তারা। 'মূর্তি প্রতিরোধ কমিটি' শুক্রবার বিমানবন্দর গোলচত্বরে সমাবেশের ঘোষণা দিলে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ ওই এলাকায় যে কোনও ধরনের মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু সে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই শুক্রবার জুমার নামাজের পর বিমানবন্দরের কাছে হাজি ক্যাম্প মসজিদ থেকে 'মূর্তি প্রতিরোধ কমিটি' মিছিল বের করার চেষ্টা করে। পুলিশি বাধার মুখে গোলচত্বরের দিকে যেতে না পেরে তারা আবার মসজিদে ঢুকে পড়ে। ওই সময় মসজিদ চত্বরে সমাবেশ করে তারা। সমাবেশে 'মূর্তি প্রতিরোধ কমিটি'র আহ্বায়ক মুফতি নূর হোসাইন নুরানী বলেন, "মাহবুব জামিলের ব্যক্তিগত ইচ্ছায় ওই মূর্তি (ভাস্কর্য) নির্মাণ হচ্ছিল। তাকে আমরা বিমানবন্দর এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করছি।" তিনি গোলচত্বরে কোনও ভাস্কর্য নির্মাণ না করে হজ মিনার স্থাপনের দাবি জানান। একই সঙ্গে বিমানবন্দরের কাছে হোটেল সিরাজ ইন্টারন্যাশনাল থেকে বন্দরের টার্মিনাল পর্যন্ত সড়কটিকে হজ এভিনিউ নামকরণের দাবি জানান তিনি। সমাবেশে বাধা দেওয়ায় মুফতি নূরানী পুলিশের সমালোচনা করেন। মূর্তি প্রতিরোধ কমিটির কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই বিমানবন্দরসহ হাজি ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় ব্যাপক সংখ্যক দাঙ্গা পুলিশ। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে মিছিল বের করার চেষ্টা চালায় খেলাফত মজলিশ ও ইসলামী ছাত্র শক্তি। পুলিশি বাধায় তারা মিছিল করতে ব্যর্থ হয়ে গেইটের সামনেই সমাবেশ করে। সমাবেশে খেলাফত মজলিশের নেতা আহমদুল্লাহ আশরাফ, জাফরুল