২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

পটুয়াখালী, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ যাত্রী। নিহতরা হলেন- পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক মৃণাল কান্তি বড়ালের স্ত্রী কাকলী রানী (৪০), পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মজিবর মাতব্বরের মেয়ে সুমাইয়া আক্তার উর্মি (১১) এবং একই উপজেলার টেংরাখালী গ্রামের শাহ আলম (৪৫)। আহতদের মধ্যে পটুয়াখালী হাসপাতালে ২৯ জন, বরিশাল মেডিকেলে দুজন এবং পটুয়াখালীর বিভিন্ন ক্লিনিকে আরও ২০ জনকে ভর্তি হয়েছে। পটুয়াখালী সদর হাসপাতালে আহত যাত্রী আলম ব্যাপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পর্যটক পরিবহনের একটি যাত্রীবাহী বাস (বরিশাল-জ ১১-০০৪৬) বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছিল। বদরপুর এলাকায় পৌঁছানোর পর বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাকলী এবং হাসপাতালে নেওয়ার পথে উর্মি মারা যায়। পটুয়াখালী সদর হাসপাতালে মারা যান শাহ আলম। আহত অপর যাত্রী আলমগীর হোসেন জানান, বাসটি বরিশালের দপদপিয়া থেকেই পথে পথে যাত্রী নিচ্ছিল। এক সময় বাসের ছাদেও ১৫ থেকে ২০ জন যাত্রী ছিল। পটুয়াখালী জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহতদের দেখতে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.