২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০ অক্টোবর থেকে চট্টগ্রামে তিন দিনের 'আইটি ফেয়ার'

চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আগামী ২০ অক্টোবর শুরু হচ্ছে তিনদিনের তথ্যপ্রযুক্তি বিষয়ক মেলা 'আইটি ফেয়ার'। সোমবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটি চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আগামী ২০ অক্টোবর শুরু হচ্ছে তিনদিনের তথ্যপ্রযুক্তি বিষয়ক মেলা 'আইটি ফেয়ার'। সোমবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটি চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রামের মোট ২২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। ইমপেস ম্যানেজম্যান্ট এর ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান জানান, তিন দিনের এ মেলায় কোনো প্রবেশ মূল্য রাখা হয়নি। বরং দর্শনার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র ও আইটি সংশিষ্ট পণ্য কেনার ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। এ মেলা চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/জেকে/২১৫০ ঘ.