২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে নির্বাচন থেকে দূরে রাখতেই চার্জশিট: দেলোয়ার

খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ায় প্রতিবন্ধকতা তৈরির উদ্দেশ্যেই বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে সন্দেহ করছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মামলাটি ভিত্তিহীন দাবি করে তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন চাইলে এই ধরনের সব মামলা তুলে নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 12:00 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ায় প্রতিবন্ধকতা তৈরির উদ্দেশ্যেই বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে সন্দেহ করছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মামলাটি ভিত্তিহীন দাবি করে তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন চাইলে এই ধরনের সব মামলা তুলে নিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার সরকারের ১০ মন্ত্রীসহ ১৬ জনকে আসামি করে রোববার আদালতে বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলার অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন। এর প্রতিক্রিয়ায় সোমবার খোন্দকার দেলোয়ার তার বাসায় সাংবাদিকদের বলেন, "বড় পুকুরিয়া কয়লা খনি মামলার তদন্তকারী কর্মকর্তা বদল করা থেকেই প্রতীয়মান হয়, এর চার্জশিট দেওয়াটা উদ্দেশ্যপ্রণোদিত। এই মিথ্যা মামলাটি দেওয়া হয়েছে খালেদা জিয়াকে মানসিকভাবে দুর্বল করতে ও তার ওপর চাপ সৃষ্টির জন্য।" নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, "একদিকে তারা বলছেন, দুই নেত্রীর নির্বাচনে অংশ নেওয়ায় বাধা নেই। অন্যদিকে নির্বাচন থেকে তাদের বিরত রাখতে উদ্দেশ্যমূলকভাবে চার্জশিট দেওয়া হচ্ছে।" "ওই চার্জশিট (অভিযোগপত্র) সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হিসেবে কাজ করবে। সরকার সুষ্ঠু নির্বাচন করতে চাইলে এ রকম মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।" তিনি সরকারের উদ্দেশে বলেন, "নির্বাচনের পরিবেশ বিঘি