ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক মেলামাইন আছে কিনা তা পরীক্ষা করতে পাঁচটি দেশ থেকে আমদানী করা ক্যাডবেরি চকোলেটের নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
তবে সরকারের সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ কর্মকর্তা বলেছেন, সাধারণভাবে আমদানি করা কোনো চকোলেটেরই মান নিয়ন্ত্রণ করা হয় না।
বিএসটিআই'র মহাপরিচালক (ডিজি) মো. আজমল হোসেন রোববার সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আমরা স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশ পেয়ে রাসায়নিক পরীক্ষার জন্য বাজার থেকে ক্যাডবেরি চকোলেট সংগ্রহ করেছি। এসব চকোলেট ভারত, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের তৈরি। এগুলো পরীক্ষার জন্য বেসরকারি ল্যাবরেটরি- প্লাজমা প্লাসে শনিবার পাঠিয়ে দেওয়া হয়েছে।"
এক প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন, "আমদানীকৃত কোন চকোলেটেরই রাসায়নিক পরীক্ষা করা হয় না। ভবিষ্যতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
দেশে 'প্রথমবারের মত হচ্ছে বলে' ক্যাডবেরি পরীক্ষার ফল পেতে কয়েক দিন লেগে যাবে বলেও জানান তিনি।
বিএসটিআই'র নিজের ল্যাবরেটরীতে পরীক্ষা না করে কেন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে চকোলেট পরীক্ষা করতে দেওয়া হয়েছে জানতে চাইলে আজমল হোসেন বলেন, " এর আগে এই বেসরকারি প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সঙ্গে গুঁড়ো দুধে মেলামাইনের উপস্থিতি নিশ্চিত করেছে। যার কারণেই ক্যাডবেরি চকোলেটের রাসায়নিক পরীক্ষার দায়িত্ব একই প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।"তিনি এ বিষয়ে আর কিছু বলতে চাননি।
গত বৃহস্পতিবার স্বাস্থ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক 'মেলামাইন' থাকতে পারে এই আশঙ্কায় 'আপাতত' ক্যাডবেরি চকোলেট না খাওয়ার পরামর্শ দেন ।
ব্রিটিশ কোম্পানি ক্যাডবেরির চকোলেট সামগ্রী বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও বিশেষ করে শিশুকিশোরসহ সব বয়েসীদের কাছেই জনপ্রিয়।
ইতিমধ্যেই বহুজাতিক প্রতিষ্ঠানটি নিজেরাই তাদের চীনা কারখানায় উৎপাদিত চকোলেট ও দুগ্ধজাত বেশ কিছু পণ্য প্রত্যাহারের ঘোষণা দেয়।
শওকত আলী বৃহস্পতিবার বলেছিলেন , "ক্যাডবেরি চকোলেটে বিষাক্ত মেলামাইন আছে কি না তা পরীক্ষা করার জন্য বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। রাসায়নিক টেস্টের ফলাফল না পাওয়া পর্যন্ত ওই চকোলেট খাওয়া থেকে বিরত থাকাই ভালো।"
মেলামাইনদুষ্ট দুধ খেয়ে স
bdnews24