২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ. কোরিয়ার উদ্দেশে নৌ প্রধানের ঢাকা ত্যাগ

আন্তর্জাতিক সেমিনার ও প্রদর্শনীতে যোগ দিতে শনিবার রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 06:40 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক সেমিনার ও প্রদর্শনীতে যোগ দিতে শনিবার রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌ প্রধান আগামী ৫ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠেয় 'ওয়েস্ট প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম ২০০৮' ও 'মেরিটাইম এয়ার ডিফেন্স এক্সিবিশন ২০০৮' এ অংশ নেবেন। বিশ্বের প্রায় ২৯টি দেশের নৌ প্রধান, নৌ বাহিনী প্রতিনিধি, নৌ সমর বিশারদ ও নৌ পর্যবেক্ষকরা এই সিম্পোজিয়ামে অংশ নেবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাত শেষে সরওয়ার জাহান নিজাম আগামী ৯ অক্টোবর চীন যাবেন। সেখান থেকে আগামী ১৮ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। স্ত্রী মুনীরা নিজাম এবং বাংলাদেশ নৌ বাহিনীর দুই সদস্যের একটি প্রতিনিধি দল সরওয়ার জাহান নিজামের সঙ্গে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/জেকে/০০২৬ ঘ.