কক্সবাজার, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান নাজেম উদ্দিন চৌধুরীকে শনিবার জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সিদ্দিকী জানান, ১৯৮৮ সালের একটি মামলার ওয়ারেন্ট অনুসারে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যাংক ঋণ গ্রহণের কাগজপত্র জালিয়াতির অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24