[ বাংলাদেশ ] সাভারে শ্রমিক বিক্ষোভ, নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ সাভারের মধ্য গাজিরচটের নালিজা সোয়েটারস লিমিটেড কর্তৃপক্ষ রোববার অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে জামগড়ার ডিকে ডিজাইনস লিমিটেডেট শ্রমিকরা। অন্যদিকে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুতুবপুরে স্টার পার্টিকেল বোর্ড মিলের শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় আধঘণ্টা অবরোধ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১৫:৩৪, ১৩ জানুয়ারী ২০০৮ | আপডেট: ১৩:১১, ২৬ আগস্ট ২০২২ ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) bdnews24